আওয়ামী লীগকর্মী গ্রেফতার

জামায়াতকর্মীকে হত্যার ঘটনায় আওয়ামী লীগকর্মী গ্রেফতার

জামায়াতকর্মীকে হত্যার ঘটনায় আওয়ামী লীগকর্মী গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতকর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগকর্মী শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত শ্যামল চন্দ্র বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।